শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোহিনীর জীবনে নতুন অধ্যায়, অপেক্ষায় ভক্তরা

সোহিনীর জীবনে নতুন অধ্যায়, অপেক্ষায় ভক্তরা

সোহিনীর জীবনে নতুন অধ্যায়, অপেক্ষায় ভক্তরা

নিউজ ডেস্ক:

টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর আলোচনা, খুব শিগগিরই মা হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সোহিনী বা তার স্বামী সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।

আগামী জুলাই মাসে তাদের বিবাহিত জীবনের দুই বছর পূর্ণ হবে। এরই মধ্যে দুই থেকে তিন হওয়ার গুঞ্জনে সরগরম টলিপাড়া। চলচ্চিত্র অঙ্গনের একাধিক সূত্রের দাবি, সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর অনেকেই জানেন। তবে তারকা দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না কেউ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই মা হওয়ার পরিকল্পনা করেছিলেন সোহিনী। বর্তমানে সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই নতুন সদস্যের আগমনে পরিবারে আনন্দের উপলক্ষ তৈরি হতে পারে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট আয়োজনে সোহিনীর অনুপস্থিতিও এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও দেখা যায়নি তাকে। ছবিটিতে তিনি অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও সঞ্জয় মিশ্রের সঙ্গে। তবে প্রিমিয়ারে টলিউডের অনেক তারকা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন সোহিনী।