রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ফিরছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা

আজ ফিরছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা

আজ ফিরছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা

নিউজ ডেস্ক:

পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা তার নতুন ভিজ্যুয়াল প্রজেক্ট ‘কনফেশনস টু - দ্য ফিল্ম’ মুক্তির ঘোষণা দিয়েছেন। আজ ৮ জুন এটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ করা হবে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা জুটি ডেভিড টোরো এবং সলোমন চেজ। ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এর বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হবে নিউইয়র্কের বিকন থিয়েটারে। প্রদর্শনীর পর ম্যাডোনা নির্মাতাদের সঙ্গে আলোচনা পর্বে অংশ নেবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জিমি ফ্যালন।

উৎসবের তথ্য অনুযায়ী, ১০ মিনিটের বেশি দৈর্ঘ্যের এই সংগীতচিত্রটি ম্যাডোনার আসন্ন সংগীত অ্যালবামের প্রথম ছয়টি গানের ওপর নির্মিত। এর মধ্যে রয়েছে ‘আই ফিল সো ফ্রি’ এবং সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গাওয়া ‘ব্রিং ইয়োর লাভ’।

পুরো কাজটি একটানা দৃশ্যধারায় নির্মিত, যেখানে সংগীত ও দৃশ্যভাষার মিশেলে তৈরি হয়েছে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা।

এই প্রজেক্টে অতিথি হিসেবে দেখা যাবে বেনেডিক্ট কাম্বারব্যাচ, কেট মস, জুলিয়া গার্নার, কোল পামার এবং ম্যাডোনার কন্যা লর্ডেস লিওনসহ আরও অনেকে।

এরই মধ্যে ‘আই ফিল সো ফ্রি’ ও ‘লাভ সেনসেশন’ গান দুটি প্রকাশ করেছেন ম্যাডোনা। সম্প্রতি নিউইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক এক পরিবেশনাতেও অংশ নেন তিনি। সেটি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।