সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেক্সিকোতে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ দল

মেক্সিকোতে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ দল

মেক্সিকোতে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ দল

 নিউজ ডেস্ক :   

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধাবস্থার মাঝেই মেক্সিকোর তিজুয়ানায় এসে পৌঁছেছে ইরান ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে এই শহরে পৌঁছায়। শহরটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর বিপরীতে সীমান্তের ওপারে অবস্থিত।

চরম রাজনৈতিক উত্তেজনায় শেষ মুহূর্তে ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও, প্রধান প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা দেয়নি ওয়াশিংটন। ফলে অ্যারিজোনার মূল বেস ক্যাম্প বাতিল করে, মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় আস্তানা গেড়েছে ইরান। ইরান ফুটবল দলকে আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা নিয়ে সমস্যা হতে পারে, এই চিন্তায় তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার কথা বলে।

পরে যুক্তরাষ্ট্র তাদের সব খেলোয়াড়কে ভিসা দেয়, তবে দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফ (যেমন ম্যানেজমেন্ট ও প্রশাসনিক লোকজন) ভিসা পাননি।‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।