রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালীতে বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালীতে বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিনসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

‎সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

‎আটক রাহিম ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। 

‎সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালায় পুলিশ। এর এক পর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
‎এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

‎নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করার সময় রাহিমের কাছ থেকে ৩টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি।