৯ জুন ২০২৬ মাগুরা জেলার পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ এর আওতায় শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।”
এছাড়াও তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাপূর্ণ জীবন গঠন এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখার সদস্যবৃন্দ; পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক; শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি |
