বিশ্ব পর্যটনের দেশ মালদ্বীপের রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।রবিবার (২৬, জুলাই) মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে দেশটিতে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বন্ধুত্ব ও সদিচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ সরকারকে ১০টি গাছের চারা উপহার দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।এসময় তিনি নিজেও একটি চারা রোপণ করেন।এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০ হাজার চারা গাছ উপহার দেবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির সহায়তায় বাংলাদেশ সরকার ২০ হাজার চারা গাছ উপহার হিসেবে দেবে।এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতার প্রতিফলন হিসেবে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। ২০২৪ সালের (৫, জুন) দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু লোনুজিয়ারাই পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মালদ্বীপের দুই মন্ত্রী বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই উদ্যোগের প্রশংসা করেন।তারা বলেন, এটি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক, বাস্তব সহযোগিতা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সহযোগিতা আরও জোরদারের প্রত্যযউভয়ই পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত (সিওপি-২৪)-এর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু পঞ্চাশ লক্ষ গাছ লাগানোর প্রতিশ্রুতি ঘোষণা করেন।এবং এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত দশ লাখেরও বেশি দেশটিতে গাছ লাগানো হয়েছে।
