বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও বিপুল সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও বিপুল সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও বিপুল সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনার পর পরিচালিত বিশেষ অভিযানে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) গভীর রাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

নিজস্ব প্রতিবেদক | খাগড়াছড়ি