রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল-বিল দখল করেই চলছে বহুতল ভবন নিমার্ণ

খাল-বিল দখল করেই চলছে বহুতল ভবন নিমার্ণ

খাল-বিল দখল করেই চলছে বহুতল ভবন নিমার্ণ


খোদ রাজধানীর বুকে খাল-বিল ভরাট করে গায়ে গা লাগিয়ে প্রকাশ্যে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ। সম্পূর্ণ আইনবিরোধী এ কাজ যেন দেখার কেউ নেই!এমন বাস্তবতায় রাজউক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনই যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা একশ বছর ছুঁইছুঁই নবী হোসেন। এক সময় যে জমিতে ফসল ফলিয়েছেন, সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর বহুতল ভবন। বলছিলেন, বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ‘ভূমিকম্প নাড়া দিলে থরথরিয়ে কাঁপে। মনে হয় এখনই পড়ে যাবে। এগুলো তো সব জমিন ছিল, ড্রেজার দিয়ে সব ভরাট করা হয়েছে।’

দীর্ঘদিন ধরে রামপুরা খালের ওপর নির্ভর করেই জীবন চলছে শাহ আলমের। তিনিও বলছিলেন, কীভাবে খালের জায়গা দখল করে, গড়ে উঠছে এই নগরী।

কিন্তু জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র।

নগর পরিকল্পনাবিদ আদেল মাহমুদ বলেন, ‘ছোটো আকৃতির ভবন থাকলে তাও দুর্যোগ কম হয়। ভবনের উচ্চতা যত বেশি হয়, তত বিপদের শঙ্কা বাড়ে। আপনি যতই পরিকল্পনা করেন, জলাভূমিতে ভবন থাকলে সেটা ভয়াবহ দুর্যোগের কারণ হতে পারে।’

এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজউকই আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী।