মোংলা (বাগেরহাট): মোংলায় জালনোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শারমিন আক্তার সুমী এবং বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক জনাব বিশ্বনাথ ভদ্র।
সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব সুকুমার রায়ের সভাপতিত্বে ওয়ার্কশপে জালনোট সনাক্তকরণ এবং এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার নানাবিধ উপায় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় মোংলা উপজেলার সকল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ মেহেদী হাসান জিকো
মোংলা প্রতিনিধি
