রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের হামলায় আফগানি জনস্তানে নিহত ৪ জন

পাকিস্তানের হামলায় আফগানি জনস্তানে নিহত ৪ জন

পাকিস্তানের হামলায় আফগানি জনস্তানে নিহত ৪ জন


সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দুই পক্ষের গোলাগুলিতে চার আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।শনিবার (৬ ডিসেম্বর) আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলদাক জেলার গভর্নর নিহতের খবর তথ্য জানিয়েছেন।দুই দেশের কর্মকর্তারাই শুক্রবার রাতে সংঘাতের খবর নিশ্চিত করেছেন। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আগে গুলি চালানোর অভিযোগ এনেছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান বাহিনী স্পিন বলদাক জেলায় প্রথমে ‘আক্রমণ শুরু করেছে’। পরে আফগান বাহিনী পাল্টা জবাব দিয়েছে।
 
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘বিনা উসকানিতে হামলা’ চালিয়েছে।