বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত বুধবার (১০ জুন, ২০২৬) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল ফিরোজ (মারুফ হোসেন)। ফিরোজ মোহনপুরের কেশরহাট শাখার ইসলামী ব্যাংকের ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী থেকে নওগাঁমুখী একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল ফিরোজ মারা যান।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মো: মুরাদ হোসেন 
রাজশাহী জেলা