মানিকগঞ্জের বেউথায় হেলোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২
হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত।
মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় হ্যালোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন। নিহত আবু তাহের সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের হ্যালোবাইকে করে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেউথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে হ্যালোবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, চালকসহ দুজন নিহতযাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, চালকসহ দুজন নিহত
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
