রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট

শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট

শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৮০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে এসব সিগারেট জব্দ করা হয়।এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান,
কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি লাগেজ উদ্ধার করা হয়। এ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের একটি বড় চালান জব্দ করা হয়।

তিনি আরও জানান, বিমানবন্দরের কাস্টমস শাখায় এসব লাগেজের কোনো মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। জব্দ করা মালামাল থেকে রাজস্ব আদায় হবে ৯০ লাখ টাকা।