রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না : মনিরা মিঠু

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না : মনিরা মিঠু

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না : মনিরা মিঠু

নিউজ ডেস্ক :

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। শোবিজ অঙ্গনে যিনি ‘মনিরা মিঠু’ নামেই সমধিক পরিচিত। দীর্ঘ দুই দশক ধরে সাবলীল অভিনয়ে দর্শকদের বুঁদ করে রেখেছেন তিনি। পর্দায় যখন যে চরিত্রেই হাজির হন না কেন, সেখানেই নিজেকে দারুণভাবে মানিয়ে নেন এই গুণী শিল্পী। 

আর এই সহজাত অভিনয় গুণের কারণেই প্রতিনিয়ত ভক্ত-দর্শকদের অফুরন্ত ভালোবাসায় সিক্ত হন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে ক্যারিয়ার, পুরস্কার ও দর্শকের ভালোবাসা নিয়ে একান্ত কিছু কথা বলেছেন মনিরা মিঠু। 

সেখানে পুরস্কারের চেয়ে দর্শকের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। অ্যাওয়ার্ড বা পুরস্কার পাওয়া নিয়ে নিজের স্পষ্ট ও খোলামেলা অভিমত ব্যক্ত করে মনিরা মিঠু বলেন, ‘আমি অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু দর্শক আমাকে ভালোই বাসলো না, এটা কেমন হয়?’ 

তার কথায়, ‘আসলেই দেখি যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে তো অনেক দর্শক চিনে না। আমার মত ভালোবাসা পাওয়া তো দূরের কথা, আমি কিংবা আরও যারা পুরস্কার পাচ্ছে না। সুতরাং দর্শকের ভালোবাসা এটাই অ্যাওয়ার্ড।’

দীর্ঘ বিশ বছরের অভিনয় জীবনে বহু দর্শকপ্রিয় নাটক ও সিনেমা উপহার দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে অনেক সময় পুরস্কার নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও, মিঠু মনে করেন একজন শিল্পীর আসল সার্থকতা লুকিয়ে থাকে সাধারণ মানুষের ভালোবাসার মাঝে।