রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেকে কখনো নায়ক মনে করি না: ইয়াশ

নিজেকে কখনো নায়ক মনে করি না: ইয়াশ

নিজেকে কখনো নায়ক মনে করি না: ইয়াশ

নিউজ ডেস্ক :

মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহানের দুই ওয়েব সিরিজ ‘অ্যানি’ ও ‘হেডলাইন’। ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত থাকলেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে তেমন স্বস্তিবোধ করেন না ইয়াশ। সেই অস্বস্তি কাটিয়ে নতুন কাজ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন অভিনেতা।

সম্প্রতি ‘অ্যানি’ ও ‘হেডলাইন’ সিরিজের প্রথম ঝলক সামনে এসেছে। কেমন সাড়া পাচ্ছেন?

দর্শকের প্রতিক্রিয়ায় আমি খুব খুশি। প্রত্যাশা আছে, সিরিজ দুটি সবার ভালো লাগবে। কারণ কাজগুলো যখন করছিলাম বুঝতে পারছিলাম, ভালো কিছু হতে যাচ্ছে। মুক্তির পর সবার কতটা পছন্দ হবে, সেটা দেখার অপেক্ষায়।

অ্যানি ও হেডলাইনের গল্প কী নিয়ে?

একেবারে ভিন্ন দুটি গল্প দেখা যাবে দুই সিরিজে। রিলিজের আগে বিস্তারিত বললে দর্শকের আগ্রহ নষ্ট হয়ে যাবে। অল্প কথায় বলতে গেলে, একধরনের ভাইরাসের থাবায় অবরুদ্ধ একটি সমাজের গল্প দেখা যাবে অ্যানিতে (পরিচালনা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ)। আর দুই সাংবাদিকের সত্য উদ্‌ঘাটনের মিশন নিয়ে তৈরি হয়েছে হেডলাইন (পরিচালনা সালেহ সোবহান অনীম)।