মো:মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
জেলা পুলিশ কিশোরগঞ্জ।
আজ ১৫ জুন ২০২৬ খ্রিঃ কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ডা:-মোহাম্মদ মিজানুর রহমান মহোদয় এর নির্দেশনায় ও প্রত্যক্ষ তদারকিতে কিশোরগঞ্জ সদর এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এক বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের মূল লক্ষ্য ছিল মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স,রেজিস্ট্রেশন সার্টিফিকেট,ট্যাক্স টোকেনের মতো প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা এবং আইন অনুযায়ী তার বৈধতা নিশ্চিত করা। পুলিশ সুপার মহোদয় স্বয়ং অভিযানে উপস্থিত থেকে ট্রাফিক শৃঙ্খলার বিষয়টি মনিটরিং করেন এবং ত্রুটিপূর্ণ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এই বিশেষ অভিযানের মাধ্যমে সড়কে বিশৃঙ্খলা রোধ,বৈধ নথিপত্রবিহীন বাহন নিয়ন্ত্রণ এবং মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধির বিষয়টি জোরদার করা হয়েছে,যা সড়কে প্রাণহানি হ্রাস ও জননিরাপত্তা নিশ্চিতে একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
