শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর  সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আজ।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ 'আদালত-২'এর বিচারক আয়েশা নাসরিন  এ রায় ঘোষণা করবেন। এর আগে, গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 

২০২৪ সালের ২৩ ডিসেম্বর, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৫ সালের ৪ আগস্ট, আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে একই বছরের ৬ নভেম্বর, আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ৭জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে নোটিশ দিয়েছিল দুদক। তবে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি। 

এরপর, ২০২৫ সালের ১৪ জানুয়ারি, রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।