রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ!

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ!

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ!

মে মাসের বেতন, এরিয়া বিলের টাকা পরিশোধসহ ৭ দফা দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টার দিকে এই বিক্ষোভ শুরু হয়।

এ সময় সড়কের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন তারা

।আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া তাদের জন্য হয়রানি। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।