বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। শিক্ষকরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে মতামত প্রদান করেন।

এ সময় উপস্থিত অতিথিরাও শিক্ষা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।