রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


গাইবান্ধায় ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নাজিম মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজিম মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে। তিনি সাদুল্লাপুর থেকে মোটরসাইকেলযোগে গাইবান্ধার দিকে আসছিলেন।

স্থানীয়রা জানান, দ্রুতগতির গাইবান্ধা-সাদুল্লাপুরগামী একটি ড্রাম ট্রাকের সাথে নাজিম মিয়ার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার এস আই দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ড্রাম ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনও এর শনাক্ত তথ্য পাওয়া যায়নি।