রাজশাহীর ঐতিহ্যবাহী ও অত্যন্ত জনপ্রিয় খাবার ‘কালাই রুটি’। বরেন্দ্র অঞ্চলের এই লোকজ খাবারের স্বাদ এবার আপ্যায়ন করল খোদ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস-কে। রাজশাহী সফরে এসে এক ঘরোয়া ও খোলামেলা পরিবেশে এই অঞ্চলের বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংসের স্বাদ গ্রহণ করেন তিনি। কালাই রুটির অনন্য স্বাদ ও সুগন্ধ তাকে দারুণভাবে মুগ্ধ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার অংশ হিসেবেই তিনি এই ঐতিহ্যবাহী খাবারের অভিজ্ঞতা নেন। খাবার শেষে তিনি কালাই রুটির ভূয়সী প্রশংসা করেন এবং একে এই অঞ্চলের একটি চমৎকার রন্ধনশিল্প হিসেবে অভিহিত করেন।
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি এর আগেও বহু দেশী-বিদেশী অতিথিকে আকৃষ্ট করেছে। তবে মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন উচ্চপদস্থ কূটনীতিকের এভাবে কালাই রুটি খাওয়ার দৃশ্যটি রাজশাহীর এই লোকজ খাবারকে আন্তর্জাতিক মহলে আরও পরিচিত করে তুলবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা
