বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

"ককটেল-২" চলচ্চিত্রের প্রচারে একসাথে রাস্মিকা ও কৃতি

"ককটেল-২" চলচ্চিত্রের প্রচারে একসাথে রাস্মিকা ও কৃতি

"ককটেল-২" চলচ্চিত্রের প্রচারে একসাথে রাস্মিকা ও কৃতি

পুনেতে ‘ককটেল টু’ সিনেমার প্রচার অনুষ্ঠানে হঠাৎ ভক্তদের অতিরিক্ত ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রশ্মিকা মান্দানা, কৃতি শ্যানন ও শাহিদ কাপুর নিরাপত্তার মধ্যেও হিমশিম খেতে থাকেন। এ সময় রাশমিকার পাশে দাঁড়িয়ে তাকে আগলে রাখেন কৃতি। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, শাহীদ কাপুর, কৃতি ও রাশমিকা একসঙ্গে ভিড়ের মধ্যে দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় কৃতি রাশমিকার পাশে থেকে তাকে আগলে রেখে নিরাপদে বের করে আনার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আয়োজকরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করে তিন তারকাকে দ্রুত স্থান থেকে সরিয়ে নেন।

অনুষ্ঠানে এর আগে ভক্তদের সঙ্গে মজার একটি পর্বে অংশ নেন তারকারা। সেখানে তারা ভক্তদের সঙ্গে ভাড়া পাউ (আলু দিয়ে বানানো এক ধরনের নরম পাউরুটি) খেতেও দেখা যায়। সেই মুহূর্তের ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিন্তু পরে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। ভক্তদের মধ্যে অনেকেই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন বলে অভিযোগ ওঠে।

কৃতির রাশমিকার প্রতি এই আচরণ সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। অনেকেই তাকে ‘বড় বোনের মতো’ আচরণ করার জন্য প্রশংসা করেন। আবার অনেকে অনুষ্ঠানটির দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সমালোচনাও করেন।

‘ককটেল টু’ পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। এটি ২০১২ সালের ‘ককটেল’ সিনেমার আধ্যাত্মিক সিক্যুয়েল। এতে প্রধান চরিত্রে আছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। সিনেমাটি ২০২৬ সালের ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।