বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল ও প্রত্যাশা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মাগুরা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আয়েশা আক্তার মিলি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার জাহিদ হাসান, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি জেলার শিল্প, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র তুলে ধরতে এ শুমারির তথ্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।