বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টুপামারী–বকসিপাড়া সড়কে সিসি ঢালাই কাজের উদ্বোধন!

টুপামারী–বকসিপাড়া সড়কে সিসি ঢালাই কাজের উদ্বোধন!

টুপামারী–বকসিপাড়া সড়কে সিসি ঢালাই কাজের উদ্বোধন!

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টুপামারী-বকসিপাড়া সড়কের ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সিসি (কংক্রিট) ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন,২০২৬ খ্রিঃ) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা এনসিপির সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম (সাগর)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

উদ্বোধনী কাজে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চলাচলে ভোগান্তির কারণ ছিল সড়কটির বেহাল অবস্থা। সিসি ঢালাই কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এ সময় বক্তারা এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা সড়ক উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে