রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিষ্প্রভ রোনালদোকে নিয়ে ব্যাখ্যা কোচের

নিষ্প্রভ রোনালদোকে নিয়ে ব্যাখ্যা কোচের

নিষ্প্রভ রোনালদোকে নিয়ে ব্যাখ্যা কোচের

ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। এই ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে ২৫ বার বলে স্পর্শ করলেও তিনটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার

ম্যাচ শেষে রোনালদোকে বদলি না করার কারণ ব্যাখ্যা করে পর্তুগালের কোচ রাবার্তো মার্টিনেজ বলেন, ‘যে ম্যাচে গোলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।

পর্তুগাল কোচের মতে, গোল করার পর আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পারেনি তার। বরং বলের দখল ধরে রাখার দিকে বেশি মনোযোগ দেওয়ায় কঙ্গো রক্ষণ গুছিয়ে পাল্টা আক্রমণের সুযোগ পেয়েছে।

 

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও উদ্বিগ্ন নন মার্টিনেজ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।