শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটায় আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৭ যুবক আটক।

কুয়াকাটায় আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৭ যুবক আটক।

কুয়াকাটায় আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৭ যুবক আটক।

পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সাত যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

অভিযানকালে অভিযুক্ত যুবকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, গাঁজা ও হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২-এর ১ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া থানায় একটি মামলাও দায়ের করেছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কুয়াকাটার খাজুরা গ্রামের আরিফ বেপারী, পটুয়াখালী সদরের হাসান মৃধা, রাজবাড়ীর পাংশার নিরব প্রামাণিক, রাজবাড়ীর তামিলি দুর্গাপুর এলাকার সায়েদ ইসলাম ও হাসিবুল ইসলাম, পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুর গ্রামের বাপ্পি এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিল্লাল।
আদালত এদের মধ্যে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এই ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি |