রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুশফিকুল ফজল আনসারী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুশফিকুল ফজল আনসারী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুশফিকুল ফজল আনসারী

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘আলহামদুলিল্লাহ।

স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে আজ ঢাকার অস্থায়ী আবাসে ফিরলাম। গত সোমবার বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়ার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ বাসায় ফিরেছি।

চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তার এ আন্তরিকতা ও সহমর্মিতার জন্য আমি ও আমার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের আন্তরিক সহযোগিতা, সৌজন্য ও মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষভাবে দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারিত্ব ও মানবিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ  করেছে।

সিএমএইচে অবস্থানকালে সেখানকার অন‍্যান‍্য বিভাগের সিনিয়র চিকিৎসকরা ছাড়াও অসংখ্য কর্মকর্তা ও সৈনিক আমার প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন, তা আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

সর্বোপরি, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষের দোয়া ও শুভকামনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবং আরেকটু স্ট‍্যাবল হলে ওয়াশিংটন রওনা করব ইনশাআল্লাহ। 

পুনশ্চ: আমার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে কার্যকর না থাকায় আপাতত এ পেজের মাধ্যমে সংযুক্ত থাকার চেষ্টা করছি।’