রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘অতীত মুছে যায় না’ -জয়া আহসান

‘অতীত মুছে যায় না’ -জয়া আহসান

‘অতীত মুছে যায় না’ -জয়া আহসান

বেশ কিছুদিন ধরেই নতুন সিনেমা মুক্তির খবরে নেই দুই বাংলায় সমানতালে কাজ করা অভিনেত্রী জয়া আহসান। দুই ইন্ডাস্ট্রির একাধিক সিনেমার কাজ শেষ করার কথা শোনা গেলেও সেগুলো কবে পর্দায় আসবে তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। জয়াও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। তবে অবশেষে নীরবতা ভাঙলেন এ অভিনেত্রী। আগামী ১০ জুলাই পর্দায় আসছেন তিনি। তবে এপার বাংলা নয়, ওপার বাংলার প্রেক্ষাগৃহে মাতাবে তার প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির পোস্টার। যেখানে দেখা গেছে, একটি কাগজে আগুন জ্বলছে, আর তার মাঝেই মুখোমুখি জয়া আহসান এবং কৌশিক সেন। আর তাদের মাঝে চূর্ণী গঙ্গোপাধ্যায়। পোস্টারটি জয়া নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘সম্পর্ক প্রাক্তন হয়, কিন্তু অতীত মুছে যায় না। তিন বছর আগের অসমাপ্ত গল্প! আসছে ১০ জুলাই।’ আর এরপর থেকেই জয়া ভক্তদের উচ্ছ্বাস আরও কয়েকগুণ বেড়ে গেছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা ঘিরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে।