শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন বলিউড অভিনেত্রী  কাজল আগারওয়াল

শুভ জন্মদিন বলিউড অভিনেত্রী  কাজল আগারওয়াল

শুভ জন্মদিন বলিউড অভিনেত্রী   কাজল আগারওয়াল


আজ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী কাজল আগারওয়ালের জন্মদিন। ১৯৮৫ সালের ১৯ জুন ভারতের মুম্বাইয়ে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্বের সমন্বয়ে তিনি তামিল, তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে নিজস্ব এক অনন্য অবস্থান তৈরি করেছেন।


কাজলের বাবা বিনয় আগারওয়াল একজন ব্যবসায়ী এবং মা সুমন আগারওয়াল তার ব্যবসায়িক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। তার ছোট বোন নিশা আগারওয়ালও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ। মুম্বাইয়ের St. Anne's High School-এ প্রাথমিক শিক্ষা শেষে Jai Hind College-এ পড়াশোনা করেন এবং পরে Kishinchand Chellaram College থেকে Mass Media বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মাত্র ১৯ বছর বয়সে ২০০৪ সালে হিন্দি চলচ্চিত্র "কিউঁ...! হো গয়া না..." এর মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিষেক ঘটে। তবে নায়িকা হিসেবে বড় সুযোগ পান ২০০৭ সালের তেলুগু চলচ্চিত্র "লক্ষ্মী কালিয়ানাম" এ। ২০০৯ সালে এস. এস. রাজামৌলির ব্লকবাস্টার "মাগাধিরা" চলচ্চিত্রে যুবরানী মিত্রবিন্দা দেবীর চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের কাতারে উঠে আসেন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—
মাগাধিরা, ডার্লিং, মিস্টার পারফেক্ট, থুপাক্কি, জিল্লা, সিংহাম, স্পশাল ২৬

সাম্প্রতিক সময়ে তিনি "ভগবন্ত কেশরী" (২০২৩), "সত্যভামা" (২০২৪) এবং "ইন্ডিয়ান ২" (২০২৪) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এছাড়া "কান্নাপ্পা" ও "দ্য ইন্ডিয়া স্টোরি" সহ বেশ কয়েকটি নতুন প্রকল্পেও তাকে দেখা যাবে।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক SIIMA Awards, Filmfare Awards South সহ বহু সম্মাননা অর্জন করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন এবং দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


ব্যক্তিগত জীবনে ২০২০ সালে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন। ২০২২ সালে তাদের পরিবারে পুত্রসন্তান নীল কিচলুর আগমন ঘটে। বর্তমানে তার আনুষ্ঠানিক নাম কাজল এ. কিচলু।
সৌন্দর্য, প্রতিভা, পরিশ্রম ও সাফল্যের এক অনন্য উদাহরণ কাজল আগারওয়াল। জন্মদিনে এই গুণী অভিনেত্রীর জন্য এন্টার টিভি পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।