সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদে নতুন আলোচনা

সংসদে নতুন আলোচনা

সংসদে নতুন আলোচনা

জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান এ কারণ জানান।

জেবা আমিন বলেন, আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলবো? ডার্ট রোড? অর আনপেইভড রোড? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।

আমাদের রংপুর-৬ এর যিনি সংসদ সদস্য, তিনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করে এমপি বলেন, আমি রংপুর-৬ এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করেছি।

এর আগে, মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জেবা আমিন খান সড়কের বেহাল অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেন। পূর্ববর্তী সরকারের সময়ে বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের জন্য কার্যকর উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, এসব কারণে এখনো দেশের বিভিন্ন স্থানে কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে এবং জনগণ ভোগান্তিতে রয়েছে। একইসঙ্গে বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।