শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির আগে কোটি টাকার ব্যবসা, চমক দেখাচ্ছে ‘ককটেল ২’

মুক্তির আগে কোটি টাকার ব্যবসা, চমক দেখাচ্ছে ‘ককটেল ২’

মুক্তির আগে কোটি টাকার ব্যবসা, চমক দেখাচ্ছে ‘ককটেল ২’

বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ মুক্তির আগেই বক্স অফিসে ইতিবাচক বার্তা দিতে শুরু করেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে আর মাত্র একদিন বাকি থাকলেও অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখে বেশ আশাবাদী নির্মাতা ও পরিবেশকরা।

ভারতীয় ট্রেড বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত সিনেমাটির ৭১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিং থেকে ব্লক সিট বাদে সিনেমাটির গ্রস আয় হয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর ব্লক সিটসহ সেই অংক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা।)

অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখানে সিনেমাটি প্রায় ৯৬ লাখ রুপির ব্যবসা করেছে। এরপর রয়েছে মুম্বাই, যেখানে অগ্রিম টিকিট বিক্রি থেকে এসেছে প্রায় ৬৪ লাখ রুপি। এছাড়া বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা ও আহমেদাবাদেও দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্য।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘ককটেল’র সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। নতুন কিস্তিতে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। আগের সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন হোমি আদাজানিয়া।

এদিকে সিনেমাটির নতুন গান ‘বন্ধু ২.০’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জনপ্রিয় গান ‘তুমহি হো বন্ধু’র নতুন সংস্করণ হিসেবে তৈরি হওয়া এই গান মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লাখো দর্শকের নজরকাড়ে।

গানটিতে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। এতে কণ্ঠ দিয়েছেন কবিতা শেঠ ও নীরজ শ্রীধর। সুর করেছেন প্রীতম চক্রবর্তী এবং গীত রচনা করেছেন ইরশাদ কামিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, মূল গানের আবহ বজায় রেখেই নতুনভাবে উপস্থাপন করা হয়েছে ‘বন্ধু ২.০’। বিশেষ করে রাশমিকা মান্দানার পারফরম্যান্স নিয়ে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।