রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। পেজেশকিয়ান বলেন, কাতারের এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কাতারের আমির তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) জন্য ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে। শেখ তামিম আরও বলেন, বিরোধ নিষ্পত্তি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় কূটনৈতিক উদ্যোগের প্রতি কাতারের সমর্থন অব্যাহত থাকবে। ফোনালাপে উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতা, কূটনৈতিক প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।