শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনি বিয়ের পর সাতপাক ঘুরলেন সারা খান

আইনি বিয়ের পর সাতপাক ঘুরলেন সারা খান

আইনি বিয়ের পর সাতপাক ঘুরলেন সারা খান

গত অক্টোবরে আইনি বিয়ের পর এবার হিন্দুরীতিতে বিয়ে সারলেন ভারতীয় টিভি অভিনেত্রী ও বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠকের সঙ্গে প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন অভিনেত্রী।শুক্রবার (৫ ডিসেম্বর) পারিবারিক পরিসরে কাছের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সারা-কৃশ। হিন্দুরীতি মেনে গায়ে হলুদ, সাতপাক ঘোরা, মালাবদল, সিঁদুর দান সম্পন্ন করে প্রেমিকাকে সারাজীবনের সঙ্গী করে নেন কৃশ।বিয়ের অনুষ্ঠানে টিভিপর্দার একাধিক তারকারাও উপস্থিত ছিলেন। বিয়ের রিসেপশনে লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই সোনা এবং কুন্দনের গয়নায় সেজেছিলেন ‘বিদাই’ সিরিয়াল খ্যাত সারা খান।
 
কৃশকে বিয়ের মাধ্যমে ‘রামায়ণ’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সুনীল লহরীর পুত্রবধূ হলেন অভিনেত্রী। জীবনের নতুন ইনিংসের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ভক্ত ও নেটিজেনদের শুভ কামনায় ভাসছেন এ নবদম্পতি। তবে একজন মুসলিম হয়ে হিন্দু পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ায় অনেকের কটাক্ষের শিকারও হচ্ছেন অভিনেত্রী।