নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর ঐচ্ছিক তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় ৪১ জন অসহায়, দুস্থ ও অসুস্থ ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপকারভোগীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু তাঁর বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে অসহায়, অসুস্থ, দুস্থ ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সহায়তার উদ্যোগ নেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুদান প্রদানের অনুমোদন দেয়।
অনুদানের মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে বিতরণ করা হয়েছে।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
