শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় মাদকের বিরুদ্ধে জনতার জাগরণ, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

বাঘারপাড়ায় মাদকের বিরুদ্ধে জনতার জাগরণ, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।

বাঘারপাড়ায় মাদকের বিরুদ্ধে জনতার জাগরণ, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।


শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে সাধারণ মানুষ। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামের সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছেন। তাদের এই কঠোর অবস্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
“মাদককে না বলুন, নিজেকে সুস্থ রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার দোহাকুলা, বাউলিয়া, মামুদালীপুর, বালিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সামাজিক আন্দোলন। সচেতন এলাকাবাসী দলবদ্ধভাবে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন স্থানে মাইকিং করে মাদক ব্যবসায়ীদের এলাকা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।
 

গত শনিবার বিকেল ৩টায় দোহাকুলার বিশ্বাসবাড়ী মোড়ে দোহাকুলা সামাজিক অপরাধ ও মাদকবিরোধী নাগরিক কমিটির উদ্যোগে সামাজিক অপরাধ ও মাদক নির্মূল বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধলগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও দোহাকুলা বিশ্বাসপাড়ার কৃতী সন্তান সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার গোলাম দস্তগীর।
সভায় উপস্থিত ছিলেন প্রবীণ সমাজসেবক বাবর আলী বিশ্বাস, মাস্টার সেলিম রেজা, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, সৈয়াব আলী, হুমায়ুন কবির, বাহারুল ইসলাম, জামান বিশ্বাস সংগ্রাম, লাভলুর রহমান, বাবলুর রহমান, ইউপি সদস্য ফিরোজ হাসান ভুট্টো, ছাত্রদল নেতা হৃদয় তারেক, তুষার আল মামুন, তাসকিন তানহা নাঈম, বাহারুল চাকলাদার, মনির উদ্দিনসহ এলাকার সর্বস্তরের মানুষ।
 

সভায় বক্তারা বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের সঙ্গে জড়িত কাউকে আর কোনো ধরনের সামাজিক ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জনসচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা একযোগে চলবে।”
বক্তারা আরও বলেন, “যারা এখনও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য এটি শেষ সতর্কবার্তা। অবিলম্বে এই অপকর্ম থেকে সরে না এলে প্রশাসনের পাশাপাশি জনগণও তাদের বিরুদ্ধে সোচ্চার হবে। কোনো অবস্থাতেই মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।”
 

সভা শেষে এলাকার চিহ্নিত মাদকসেবীদের পরিবারের সদস্যদের সতর্ক করা হয় এবং মাদকমুক্ত বাঘারপাড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের এই ঐক্যবদ্ধ অবস্থান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: