শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

​শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

​শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মুক্তমঞ্চের সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার পরপরই রেললাইনের ওপর এক বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর পরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা রেললাইনে ভিড় জমান। তবে তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।
 

​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম উদ্দিন সমকালকে বলেন,
​"বিকেল পৌনে ৬টার দিকে জামালপুর কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মুক্তমঞ্চের কাছে পৌঁছালে ওই বৃদ্ধ লাইনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দিয়েছি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে।"
​জয়দেবপুর রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বলেন, "ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ​