শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাত ১০টায় ডাচদের মুখোমুখি সুইডিশরা

রাত ১০টায় ডাচদের মুখোমুখি সুইডিশরা

রাত ১০টায় ডাচদের মুখোমুখি সুইডিশরা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বসা ২০২৬ বিশ্বকাপের রোমাঞ্চকর ১০ম দিনে শনিবার (২০ জুন) ফুটবলপ্রেমীদের চোখ হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। গ্রুপ 'এফ'-এর এক হেভিওয়েট ও অল-ইউরোপিয়ান ক্লাসিক দ্বৈরথে আজ মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস এবং সুইডেন। 

শনিবার (২০ জুন) প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ টেবিলের ড্রাইভিং সিটে বসে আছে সুইডিশরা। ডাচদের হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে সরাসরি শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করবে তারা। অন্যদিকে, প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করা রোনাল্ড কোম্যানের ডাচ বাহিনী। 

প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৮৮তম মিনিটে হজম করা সেই গোলটি ডাচ শিবিরকে বড় ধাক্কা দিয়েছিল। কোচ রোনাল্ড কোম্যানের রক্ষণভাগের কিছু ভুল আর ফরওয়ার্ড লাইনের ধারহীন পারফরম্যান্স নিয়ে ডাচ মিডিয়াতে সমালোচনা চললেও, ইতিবাচক দিক হচ্ছে আক্রমণভাগের রসায়ন।