রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবা চলে যাওয়ার সঙ্গে আমার কলিজার একটা অংশও চলে গেছে: শবনম ফারিয়া

বাবা চলে যাওয়ার সঙ্গে আমার কলিজার একটা অংশও চলে গেছে: শবনম ফারিয়া

বাবা চলে যাওয়ার সঙ্গে আমার কলিজার একটা অংশও চলে গেছে: শবনম ফারিয়া

সন্তানের জীবনে সবচেয়ে বড় আশ্রয় বাবা। ভরসা আর নির্ভরতার নাম তিনি। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে নিজের প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা, ‘আমার বাবার গল্প’। আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।’

কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন এই অভিনেত্রী। সেই বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। বাবার অনুপস্থিতির শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মনে করেন ফারিয়া। তিনি বলেন, ‘আমার দাদি সবসময় আমাকে ডাকেন ‘আমার ছেলের কলিজা’। কিন্তু দাদু হয়তো জানেন না, তার ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না।’

গত বছর তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। নতুন পরিবারে এসে আবারও একজন বাবার স্নেহ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে ‘আব্বু’ বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!’