গাজীপুর-এর ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য, গাজীপুর -০৫ নির্বাচনি আসন।
জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
মো: শাহ আলম গাজীপুর।
