রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ তিনজন গ্রেফতার

গোবিন্দগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ তিনজন গ্রেফতার

গোবিন্দগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ তিনজন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত হলেন উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই এলাকার মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সরকার ওরফে সবুজ (৩৮), একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবির (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা, একটি ধারালো চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭ শত টাকাসহ মেহেদী হাসান সবুজ সরকার, আপেল মাহমুদ ও হুমায়ন কবিরকে গ্রেফতার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে।

সুদীপ্ত শামীম 
 গাইবান্ধা।