রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদ্রাসা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

মাদ্রাসা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

মাদ্রাসা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের


গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং সিএন্ডবি বাজার এলাকায় নির্মাণাধীন মাদ্রাসার বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোঃ রাসেল মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জামিয়া আহমাদিয়া আরাবিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ৬ষ্ঠ তলায় নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন শ্রমিক রাসেল। তাৎক্ষণিক সহকর্মী ও মাদ্রাসা কর্তৃপক্ষের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছাউলাদী গ্রামের দুলালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুরের বেরাইদেরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
নিহতের শ্যালক জামাল বলেন, “রাসেল প্রতিদিনের মতোই কাজে গিয়েছিল। হঠাৎ তার পড়ে যাওয়ার খবর পাই। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।”
নিহতের স্ত্রী মোছাঃ নার্গিস বেগম বলেন, “আমাদের সংসারের একমাত্র ভরসা ছিল রাসেল। তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
শ্রীপুর থানার এসআই সাখাওয়াত হোসেন সাদ্দাম বলেন “প্রাথমিক তদন্তে এটি সম্পূর্ণভাবে একটি দুর্ঘটনা বলে প্রমাণিত হয়েছে। অসাবধানতার কারণে ভবনের ৬ষ্ঠ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।”