ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের কুন্ডা এলাকায় মর্মান্তিক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে দীন ইসলাম (৪৫) নামে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও, অপর দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।
এক মুহূর্তের বজ্রপাতেই নিভে গেল তিনটি প্রাণ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সবাইকে বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে খোলা মাঠ, জলাশয় এবং উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাভার প্রতিনিধি: রাকিবুল হাসান হৃদয়
