জুলাই যোদ্ধা রিতা আক্তারের কবর জিয়ারত করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। শুক্রবার (৩১ জুলাই) দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি কবর জিয়ারত শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী কিছু সময় নীরবে দাঁড়িয়ে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ও যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রীর সহধর্মিণী, পরিবারের সদস্যবৃন্দ এবং কালাই উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে জুলাই যোদ্ধা রিতা আক্তারের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
