রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন রাম চরণ

প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন রাম চরণ

প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন রাম চরণ

দীর্ঘদিন ধরেই সন্তানদের জনসমক্ষে আনেননি দক্ষিণী তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোনিদেলা। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তারা। মেয়ে ক্লিন কারার তৃতীয় জন্মদিনে প্রথমবারের মতো মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন এই দম্পতি।

২০২৩ সালের জুনে জন্ম নেয় রাম-উপাসনার প্রথম সন্তান ক্লিন কারা। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে তাদের ঘরে আসে যমজ সন্তান; পুত্র শিবরাম ও কন্যা অনভীরা দেবী।

মেয়ের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন রাম ও উপাসনা। ছবিতে ক্লিন কারাকে কোলে নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাদের। তিনজনের পরনেই ছিল একই রঙের নীল পোশাক। ছবির ক্যাপশনে তারা লেখেন, “শুভ জন্মদিন ক্লিন কারা, আমাদের অমূল্য ছোট্ট সোনা।”

ছবিটি প্রকাশের পর শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লাভ ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান। অনেক ভক্তের মতে, ক্লিন কারাকে দেখতে অনেকটা তার মায়ের মতো। কেউ লিখেছেন, ‘একদম মায়ের মতো দেখতে।’ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘বাবার জিন যেন একেবারেই কাজ করেনি!’

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও বলেন রাম চরণ। তিনি জানান, সন্তানদের দেখাশোনায় তিনি সক্রিয়ভাবে অংশ নেন। তবে মজা করে বলেন, “বাড়ির আসল বস উপাসনাই। একজন অভিনেতার জীবন খুবই অনিশ্চিত। কখন কোথায় থাকতে হবে, কখন কাজ শেষ হবে—এসব আগে থেকে বলা যায় না। তাই পরিবারকে সময় দিতে অনেক সমন্বয় করতে হয়।”

রাম চরণ ও উপাসনার পরিচয় স্কুলজীবন থেকেই। পরে আবার যোগাযোগ হয় তাদের। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর ২০১১ সালে বাগদান এবং ২০১২ সালের জুনে হায়দরাবাদে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

রাম চরণকে সর্বশেষ দেখা গেছে ‘পেদ্দি’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি রুপি আয় করে বড় বাণিজ্যিক সাফল্য পেয়েছে।