সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মারুফ উজ্জামানের সাফল্য, অর্জন করলেন 'রাইজিং স্টার' খেতাব

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মারুফ উজ্জামানের সাফল্য, অর্জন করলেন 'রাইজিং স্টার' খেতাব

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মারুফ উজ্জামানের সাফল্য, অর্জন করলেন 'রাইজিং স্টার' খেতাব

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। 'ইন্টারন্যাশনাল স্টার কিডস অ্যাওয়ার্ড ২০২৬' (International Star Kids Awards 2026) প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন (পাবলিক বক্তৃতা ও উপস্থাপনা) ক্যাটাগরিতে 'রাইজিং স্টার' (Rising Star) খেতাবে ভূষিত হয়েছেন বাংলাদেশের 

প্রতিযোগী মো. মারুফ উজ্জামান (MD. Maruf Uzzaman)।
​মারুফ উজ্জামান সামাজিক সংগঠন 'আলোকিত পাকুন্দিয়া ব্লাড ডোনার সোসাইটি'র বর্তমান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

​এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, হন্ডুরাসসহ বিশ্বের ২৩টিরও বেশি দেশের একাধিক প্রতিযোগী অংশ নেন। বিশ্বমঞ্চের এই তীব্র প্রতিযোগিতার মাঝে বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে নিজের অসাধারণ প্রতিভা ও উপস্থাপনা শৈলী প্রদর্শন করে এই গৌরবময় অর্জন লুফে নেন মারুফ।

তার এই আন্তর্জাতিক সাফল্যে মারুফের মেন্টর (Mentor) মিসেস মমতাজ (Mrs. Momtaz)-এর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যার সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা মারুফের এই প্রতিভাকে আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
​বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করায় মারুফ উজ্জামানকে বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। 

​পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি মো : রেজুয়ানুল হক |