রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক মামলায় মমতাজের জামিন বহাল

এক মামলায় মমতাজের জামিন বহাল

এক মামলায় মমতাজের জামিন বহাল

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মরদেহ পোড়ানোর অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রয়েছে।

আজ রোববার (২১ জুন) হাইকোর্টের দেওয়া তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে এক মামলার শুনানি শেষে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।


মমতাজের আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু বলেন, ১৫ জুন হাইকোর্ট ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজন নিহত ও একটি হত্যাচেষ্টার ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা তিনটি মামলায় মমতাজকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে আদালত তিনটি পৃথক রুল জারি করে জানতে চান, কেন এসব মামলায় মমতাজকে স্থায়ী জামিন দেয়া হবে না।

তিনি আরও বলেন, মমতাজ আরও তিনটি মামলার আসামি।


রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে মমতাজের পক্ষে আইনজীবী মোতাহের হোসেনের সঙ্গে আইনজীবী মোসাম্মৎ খায়রুন নেছা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন।


গত বছরের ১২ মে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম।