রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেতা বনি কাপুরের কন্যার বিয়ে

অভিনেতা বনি কাপুরের কন্যার বিয়ে

অভিনেতা বনি কাপুরের কন্যার বিয়ে

গত বছরের জুলাই মাসে দীর্ঘদিনের প্রেমিক রোহান ঠাকুরের সঙ্গে বাগদান সারেন বনি কাপুরের কন্যা আনশুলা কাপুর। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাহ্নবী কাপুরের সৎবোন। রবিবার (২১ জুন) ঘরোয়া আয়োজনে আধ্যাত্মিক প্রি-ওয়েডিং-এর মাধ্যমে আনশুলার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এসময় কাপুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খবর পিঙ্কভিলার।  

পিঙ্কভিলার এ প্রতিবেদনে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী ‘মাতা কি চৌকি’ অনুষ্ঠানের মাধ্যমে আনশুলা-রোহানের প্রাক-বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সঞ্জয় কাপুরের স্ত্রী, শানায়া কাপুরের মা, প্রাক্তন অভিনেত্রী মহিব কাপুর এ অনুষ্ঠানের সূচনা করেন। ঝলমলে বলিউডি পার্টির পরিবর্তে, এই যুগল তাদের নতুন যাত্রা শুরু করেছেন ধর্মীয় ও পবিত্র আবহে। অনুষ্ঠানটি ছিল ঐতিহ্যবাহী রীতি-নীতি, ভক্তিমূলক সংগীত, পারিবারিক উষ্ণতার সুন্দর এক সমন্বয়। 

আনশুলা-রোহানের প্রাক-বিবাহ অনুষ্ঠানের দৃশ্য

এ মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মহিব কাপুর। তাতে দেখা যায়, কনে আনশুলা পরেছিলেন ভারী সোনালি রঙের লেহেঙ্গা ও রঙিন দুপাট্টা। অন্যদিকে রোহান বেছে নেন ঐতিহ্যবাহী পোশাক। আনশুলা ও রোহান একসঙ্গে পবিত্র আরতি করছেন; দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনাও করেন তারা। আধ্যাত্মিক এই সূচনার পর অনুষ্ঠানটি প্রাণবন্ত উদযাপনে রূপ নেয়, যেখানে পরিবারের সদস্যরা নাচ-গানে মেতে ওঠেন। 

এ ছবি প্রকাশ করে বাগদানের ঘোষণা দেন আনশুলা কাপুর

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, সঞ্জয় কাপুর, মহিপ কাপুর, জাহান কাপুর প্রমুখ। শানায়া তার ইনস্টাগ্রাম ছবি পোস্ট করে লেখেন, “আমরা তোমাদের দুজনকে অনেক ভালোবাসি।” 

একটি ডেটিং অ্যাপে রোহান ঠাকুরের সঙ্গে পরিচয় হয় আনশুলা কাপুরের। পরিচয়ের পর রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত তারা কথা বলেছিলেন। ৩ বছর পর সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে হাঁটু মোড়ে আনশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহান। গত বছরের ৩ জুলাই মধ্যরাতে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে বাগদানের ঘোষণা দেন অভিনেতা অর্জুন কাপুরের বোন আনশুলা