শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য রক্ষায়,সাতক্ষীরায় চেলারবিলে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা

হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য রক্ষায়,সাতক্ষীরায় চেলারবিলে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা

হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য রক্ষায়,সাতক্ষীরায় চেলারবিলে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারবিল এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা–২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গ্রামবাংলার চিরচেনা এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২২ জুন) বিকাল ৩টায় বড় খামার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে আগত ঘোড়সওয়াররা অংশগ্রহণ করেন। মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, আইনুল ইসলাম নান্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজ হারিয়ে যেতে বসেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করার আহ্বান জানান তিনি।
 

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক মেম্বার খোরশেদ আলী। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি