রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বিয়ে নিয়ে এত উন্মাদনা কেন, তা বুঝতে পারছি না: আমির

আমার বিয়ে নিয়ে এত উন্মাদনা কেন, তা বুঝতে পারছি না: আমির

আমার বিয়ে নিয়ে এত উন্মাদনা কেন, তা বুঝতে পারছি না: আমির

একষট্টি বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী অন্য কেউ নন, প্রেমিকা গৌরি স্প্র্যাট। আগামী ৫ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার বিয়ের খবরটি প্রথম প্রকাশ করে। পরবর্তীতে আমির খান নিজেই এ খবরে সিলমোহর দেন। তবে তাদের বিয়ের খবর কীভাবে ফাঁস হয়েছে, তা জানেন না তিনি। এ নিয়ে বিস্মিত আমির খান!

আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে; যা দেখে হতবাক এই তারকা। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “এত উন্মাদনা কেন তা আমি বুঝতে পারছি না। তারকাদের জীবন নিয়ে প্রচন্ড আগ্রহ। বিশেষ করে ক্রিকেটার, অভিনেতাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। আমাদের কাজ নিয়ে মানুষের আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।”

আমির খান স্বীকার করেন যে, সোশ্যাল মিডিয়া গোপনীয়তার ধারণাকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। তার ভাষায়—“আমি জানি না, আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হয়েছে। আজকাল কোনো কিছুই গোপন থাকে না।”

আগামী ৫ জুলাই বিয়ে করবেন আমির খান ও গৌরি। তবে খুবই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমির খান ও গৌরি স্প্র্যাট বিয়েটিকে অনাড়ম্বর পারিবারিক অনুষ্ঠান হিসেবে রাখার পরিকল্পনা করেছেন। 

এ বিষয়ে আমির খান বলেন, “বিয়েটি খুবই ব্যক্তিগত আয়োজনে হবে। আমার বাড়িতে খুব সাধারণ আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হবে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।”

গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে আমির খান বলেছিলেন, তাদের সম্পর্কে ‘বিয়ে’ কোনো জরুরি বিষয় নয়। কারণ তারা একসঙ্গে নতুন একটি বাড়িতে সুখে বসবাস করছেন। এ বিষয়ে আমির খান বলেন, “হ্যাঁ, সেটি সত্যি ছিল। কিন্তু এখন আমরা দুজনেই মনে করছি, আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।”

আমির এখন সুখের সময় পার করছেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমি এখন অনেক শান্তিতে আছি। গৌরি এবং আমি পরস্পরের প্রতি খুবই আন্তরিক, আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গে আছি। হৃদয় থেকে আমি গৌরির সঙ্গে বিবাহিত বলে মনে করি। তাই এই একসঙ্গে থাকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়াটা আমাদের অংশীদারিত্বের স্বাভাবিক অগ্রগতি বলেই মনে হচ্ছে।”

আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।  

ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।