রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেমিকের নামেই চমক দিলেন জাহ্নবী

প্রেমিকের নামেই চমক দিলেন জাহ্নবী

প্রেমিকের নামেই চমক দিলেন জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবু বিভিন্ন সময়ের উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও পারস্পরিক মন্তব্যে তাদের সম্পর্কের ইঙ্গিত মিলেছে বারবার।

এবার প্রেমিক শিখর পাহাড়িয়াকে ঘিরেই নতুন করে আলোচনায় এলেন জাহ্নবী। একটি পোশাকে লেখা বিশেষ বার্তার কারণে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘বলিউড ইন্টারঅ্যাকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে জাহ্নবীর একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে তাকে গোলাপি রঙের নাইটস্যুট ও ধূসর রঙের হুডি পরে দেখা যায়। তবে তার পোশাকের একটি লেখাই সবার নজরকাড়ে।

নাইটস্যুটে লেখা ছিল, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে দয়া করে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দেবেন।’

প্রেমিককে ঘিরে এমন মজার ও আদুরে বার্তা দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক মাধ্যমে অনেকে তাদের ‘পারফেক্ট কাপল’ আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ লিখেছেন, ‘এটাই সত্যিকারের ভালোবাসা।’